রিসেট

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাসচালকের মৃত্যু

প্রকাশিত: ২৫ অক্টোবর (শুক্রবার), ২০১৯ Archive 2018Source: ঢামেক প্রতিনিধি
রাজধানীর রামপুরা ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় এক বাসচালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাসচালকের নাম আমির হোসেন (৩০)।
তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার ছোটমানিক গ্রামের মৃত নূর ইসলামের ছেলে। ঢাকায় মেরুল বাড্ডার আফতাব নগরে থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, লোকাল বাসচালক ছিলেন আমির। ভোরে বাসা থেকে কাজে যাচ্ছিলেন। পথে রামপুরা ব্রিজের পাশে কোনো যানবাহনের চাপায় গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।