রিসেট

লামায় গৃহবধূকে হত্যা

প্রকাশিত: ২১ অক্টোবর (সোমবার), ২০১৯ Archive 2018Source: বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলার সদর ইউনিয়নের দুর্গম চিউনী খাল পাড়া এলাকায় এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে নিজ বাড়িতে খুন করে। ভোরে নামাজ পড়তে উঠে পরিবারের লোকজন গলা কাটা লাশ দেখতে পেয়ে লামা থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেয়। খুনের শিকার মহিলা গোলাপী বেগম (৪৮) সদর ইউনিয়নের চিউনী খাল পাড়ার মো. শাহজাহানের স্ত্রী। খুনের কারণ এখনো জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে বান্দরবান সদর থানার মর্গে পাঠিয়েছে। লামা সদর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।