রিসেট

আবরারের রুমমেট মিজান আটক

প্রকাশিত: ১০ অক্টোবর (বৃহস্পতিবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
ছাত্রলীগের নির্মম নির্যাতনে বুয়েট ছাত্র নিহত আবরার ফাহাদের রুমমেট  মিজানুর রহমান মিজানকে আটক করা হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে শেরে বাংলা হলের ১০১১ নম্বর রুম থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।

আটক মিজান বিশ্ববিদ্যালয়ের ওয়াটার রিসোর্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

শেরে বাংলা হলের মেসবয় প্রত্যক্ষদর্শী আবদুল কাদের জানান, আবরারের লাশ উদ্ধারের পর ১০১১ নম্বর রুমটা একদিন বন্ধ ছিল। এরপর আবরারের বাকি রুমমেটরা সেখানে থাকতে শুরু করেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে ডিবি পুলিশ এসে ওই রুমের মিজানকে নিয়ে গেছে।