তাহিরপুর সীমান্তে চিতা বাঘ উদ্ধার
প্রকাশিত: ৬ অক্টোবর (রবিবার), ২০১৯ Archive 2018Source: তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে একটি চিতা বাঘের সাবক আটক করে খাঁচায় বন্দি করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। গতকাল সকালে সুনামগঞ্জ-২৮ বিবিজি ব্যাটালিয়নের অধীন চাঁনপুর বিওপির একটি টহল দল নিয়মিত টহল দেয়ার সময় উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলার সংলগ্ন যাদুকাটা নদীর তীরে চিলাবাজার নামক স্থানে চিতা বাঘের সাবকটি প্রথমে বিজিবি দেখতে পায়। পরে কৌশলে চিতা বাঘের সাবকটি বিজিবির টহলদল আটক করে খাঁচায় বন্দি করে বিওপিতে নিয়ে আসে। বাঘ আটকের সংবাদ শুনে স্থানীয় উৎসুক জনতা সাবকটি এক নজর দেখার জন্য চাঁনপুর বিওপিতে ভিড় করে। চাঁনপুর বিওপির ক্যাম্প কমান্ডার আবদুল হামিদ জানান, চিতা বাঘের সাবকটি ওজন হবে প্রায় দেড় থেকে দুই কেজি।