রিসেট

নওগাঁয় গৃহবধূ খুন

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর (রবিবার), ২০১৯ Archive 2018Source: নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে স্বামী-সতীন মিলে বৃদ্ধ গৃহবধূ লুতফুল বেগমকে (৫৫) হত্যা করেছে। এই ঘটনাটি ঘটে শুক্রবার রাত ১১টার দিকে নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রশিদপাড়া গ্রামে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গৃহবধূ লুতফুল বেগমের স্বামী নফির উদ্দিন হত্যার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় পুলিশ নিহত গৃহবধূ লুতফুল বেগমের স্বামী নফির উদ্দিন ও সতীন হিমুলতাকে (৪০) গ্রেপ্তার করেছে।
নিয়ামতপুর উপজেলার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) হুমায়ন কবির বলেন, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাত ১১টার দিকে লুতফুল বেগমকে তার স্বামী নফির উদ্দিন ও সতীন হিমুলতা দুজনে মিলে শ্বাসরোধে হত্যা করেছে। এই হত্যার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী নফির উদ্দিন এবং নফির উদ্দিনের দ্বিতীয় স্ত্রী হিমুলতাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী নফির উদ্দিন স্ত্রী লুতফুলকে হত্যার কথা স্বীকার করে জানান, আমি এবং আমার দ্বিতীয় স্ত্রী হিমুলতা মিলে গলা টিপে হত্যা করি। নফির উদ্দিন আরো বলেন, আমি গলা টিপে ধরি এবং আমার দ্বিতীয় স্ত্রী হিমুলতা পা ধরে থাকে। তারা স্বীকার করায় তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বেলা ১২টায় নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে নিয়ামতপুর থানায় নিহত লুতফুলের ভাই বাদী হয়ে নফির উদ্দিন এবং তার দ্বিতীয় স্ত্রী হিমুলতাকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।