আ ন ম শফিকের শোকসভায় যোগ দিতে সিলেট যাচ্ছেন ওবায়দুল কাদের
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর (বুধবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
শোকসভায় যোগ দিতে সিলেট যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি প্রধান অতিথি হিসেবে সভায় যোগ দেবেন। জাতীয় পরিষদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রয়াত আ ন ম শফিকুল হক স্মরণে শোকসভার আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। আগামী বৃহস্পতিবার বিকাল ৩টায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে এ শোকসভা অনুষ্ঠিত হবে। শোকসভায় বিশেষ অতিথি হিসেবে থাকবেন- প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সদস্য বদরউদ্দিন আহমদ কামরান ও অধ্যাপক রফিকুর রহমান। এতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল নেতাকর্মী, উপজেলা, ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।