রিসেট

চারুনীড়মের যুগপূর্তি

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর (বুধবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
সাংস্কৃতিক সংগঠন চারুনীড়মের যুগপূর্তি হচ্ছে আগামীকাল। এ উপলক্ষে সন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রতিটি জেলায় চারুনীড়ম ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দেয়া হবে। সে কারণে ৬৪ জেলার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। চারুনীড়মের যুগপূর্তিতে এই বছর ৯ জন গুণী শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে পুরস্কার দেয়ার মধ্য দিয়ে প্রবর্তন করা হচ্ছে নাট্যরত্ন, কথা অমৃতসমান, গীত গায়েন ও নৃত্য লাবণ্য পুরস্কার।