প্রথমবারের মতো
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর (রবিবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
প্রথমবারের মতো বিচারকের আসনে বসলেন জনপ্রিয় অভিনেতা প্রাণ রায়। এনটিভি’র কমেডি অনুষ্ঠান ‘হা-শো’র নতুন সিজনের বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি। প্রাণ রায় বলেন, প্রথমবার কোনো অনুষ্ঠানের বিচারক হয়েছি। আমি খুলনার প্রতিযোগীদের বিচারকার্য পরিচালনা করছি। এর আগে এমন কোনো অনুষ্ঠানের দায়িত্ব পালন করিনি। প্রতিযোগীদের সঙ্গে দারুণ অভিজ্ঞতা হয়েছে। অভিনয়ের বাইরে এমন একটি অনুষ্ঠানের বিচারক হতে পেরে ভালো লাগছে। দর্শকদের শুধু বিনোদন দেয়ার জন্যই এই অনুষ্ঠান।