মহেশপুরে বিএনপি’র র্যালি
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০১৯ Archive 2018Source: মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
গত রোববার সকালে ঝিনাইদহের মহেশপুরে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে মহেশপুর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও মহেশপুর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান রনি। বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দীন মহি, উপজেলা বিএনপি’র সহ সভাপতি এস এম হোসেন জগলুল পাশা, আবুল কাশেম সর্দার, মহিলা বিষয়ক সম্পাদিকা নার্গিস সুলতানা, এস্থবিকে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম প্রমুখ।