রিসেট

সিলেট মদন মোহন কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
সিলেট মদন মোহন কলেজ ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে এক আনন্দ মিছিল বের করা হয়েছে। গতকাল দুপুর ১২টায় আনন্দ মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ শহীদ মিনারে এক সমাবেশে মিলিত হয়। কলেজ ছাত্রলীগ সভাপতি এ. কে. এম মাহমুদুল হাসান সানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন লিমনের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অরুন দেবনাথ সাগর, জেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক খালেদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এম রশিদ আহমদ, মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এইচ ইলিয়াছি দিনার, সাবেক সদস্য মিঠু মোহন দেব, সাবেক উপ-সাহিত্য সম্পাদক মুমিন আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম নিমু, মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমন, সাবেক স্কুলছাত্র বিষয়ক সম্পাদক সুমন তালুকদার, সাবেক সাহিত্য সম্পাদক আমির আহমদ, সাবেক সদস্য রিয়াদ আহমদ, যুবলীগ নেতা বদরুল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাবেক সদস্য আবদুল জলিল পারভেজ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জাকারিয়াউল হক, শপেন্দ্র সরকার, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য বিজিত দাস, মুমিনুল ইসলাম, সাব্বির আহমদ, রাজেশ সরকার, আকিব হাসান, কাওসার কামালী, লিমন কান্তি দেব, মিল্টন দাস, কিশোর কান্তি দে, বিদ্যা ভূষণ চন্দ, সাদিকুর রহমান, জালালাবাদ থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাঈম আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক এম এস ইলিয়াস শাহীন, ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকি দেব, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন দাস, জুবায়ের আহমদ, তারেক আহমদ, জেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম তুহিন, বিধান কৃষ্ণ রায় প্রমুখ।