রিসেট

ফের নিয়মিত

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক অর্ণব। গত প্রায় চার বছর ধরে অনেকটাই অনিয়মিত তিনি। ২০১৫ সালে ‘খুব ডুব’ অ্যালবাম প্রকাশের পর তেমন কোনো নতুন গানে আর পাওয়া যায়নি তাকে। মাঝে হাতে গোনা কয়েকটি লাইভ কনসার্টে দেখা গেলেও নতুন গানে নেই তিনি। তবে অর্ণব ভক্তদের জন্য সুখবর হলো গানে ফের নিয়মিত হচ্ছেন তিনি। লাইভ কনসার্ট দিয়েই
শুরু করছেন অর্ণব। চলতি মাসেই তার ‘হারিয়ে যাইনি তবু’ নামের কনসার্টটি অনুষ্ঠিত হবে। সম্প্রতি ফেসবুক লাইভে এসে অর্ণব তার কনসার্টের তারিখ ও ভেন্যুর নাম জানান। অর্ণব বলেন, সেপ্টেম্বরের ২০ তারিখে ‘হারিয়ে যাইনি তবু’ শীর্ষক একক কনসার্টের আয়োজন করা হয়েছে। আর এটি হবে যমুনা ফিউচার পার্কে। এদিকে কনসার্টে নিয়মিত হওয়া ছাড়াও গানেও নিয়মিত হবেন বলে জানিয়েছেন তিনি। এরইমধ্যে বেশ কিছু নতুন গানের ট্র্যাক তৈরি করেছেন এ শিল্পী-সংগীত পরিচালক। এগুলো খুব শিগগিরই প্রকাশ করবেন বলেও জানিয়েছেন তিনি।