রিসেট

দিরাইয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রকাশিত: ২৫ আগস্ট (রবিবার), ২০১৯ Archive 2018Source: দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
দিরাই উপজেলার এসএসসি, দাখিল, এইচএসসি, আলীম মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ গণমিলনায়তন হলে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন ‘দিরাই থানা ডেভলাপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে এ সংবর্ধনা ও অনুদান প্রদান করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব সরদারের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য সিজিল মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।
 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিরাই উপজেলা পরিষদ চেয়রম্যান মঞ্জুর আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, ডিএফ আবু হানিফা তালুকদার আফজল,বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র তালুকদার, রজনীগঞ্জ  স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সামছুল হুদা,উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, সংগঠনের নির্বাহী সদস্য ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম, সাবেক সাধারণ সম্পাদক খলেদ রেজা খান প্রমুখ।