এষার কাণ্ড
প্রকাশিত: ১৬ আগস্ট (শুক্রবার), ২০১৯ Archive 2018Source: বিনোদন ডেস্ক
ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস ছিলো । কিন্তু সেই দিন দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে ভয়ংকর সমালোচনার শিকার হলেন বলিউড অভিনেত্রী এষা গুপ্তা। টুইট করে এষা লিখেছিলেন, গণতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা। যদিও পরে সেটি মুছে ফেলেন অভিনেত্রী। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। নেটিজেনের চোখ এড়ায়নি অভিনেত্রীর এমন ভুল। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার এষাকে বলা হয়েছে, হিন্দিতে স্বাধীনতা দিবসকে স্বতন্ত্র দিবস বলা হয়। এদিকে এরপর সমালোচনা এড়াতে এষা আবার টুইট করেছেন, তার একাউন্টটি নাকি হ্যাক হয়েছিলো! এষার এমন মিথ্যাচারে ফের সমালোচনার মুখে পড়েন তিনি। অনেকেই বলেছেন, একটি ভুল ঢাকতে গিয়ে ফের মিথ্যাচার করছেন এষা। আবার অনেকেই বলছেন, এষা যে কোন বিষয় নিয়েই বাড়াবড়ি করেন সব সময়, এটা তার অভ্যাস। আবার একটি মহল বলছেন, আলোচনায় থাকতে এষার এমন কাণ্ড আর নতুন কি!