রিসেট

কৃষিজমিতে তরুণীর মরদেহ মাথার হদিস নেই

প্রকাশিত: ৬ আগস্ট (মঙ্গলবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার কৃষি জমি থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে। তবে মাথার হদিস পায়নি পুলিশ। ফলে তরুণীর পরিচয়ও মেলেনি বলে জানান আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ। সোমবার সকাল ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই তরুণীর মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। অজ্ঞাত ওই তরুণীর বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর। পরণে সাদা কামিজ, লাল সেলোয়ার ছিল। উদ্ধার করা মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। ওসি জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। নাম-পরিচয় ও ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা তরুণীর মরদেহ এখানে ফেলে গেছে। অনুসন্ধানে ঘটনার কারণ ও দায়ীদের চিহ্নিত করা গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।