রিসেট

তরকারি স্বাদ না হওয়ায়...

প্রকাশিত: ২৩ জুলাই (মঙ্গলবার), ২০১৯ Archive 2018Source: নওগাঁ প্রতিনিধি
তরকারি স্বাদ না হওয়ার অভিযোগে স্ত্রী সাবিনা ইয়াসমিন (৩৫) কে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী নূর মোহাম্মদ (৪০)। নওগাঁর ধামইরহাট উপজেলার রাম রাম পুর তেলি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার রাত ১১ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম জানিয়েছেন, দিনমজুর নূর মোহাম্মদ রাতে বাড়ি ফিরে স্ত্রীর কাছে খাবার চান। ভাত খেতে বসে তরকারী স্বাদ না হওয়ায় স্ত্রীকে নতুন করে তরকারি রান্না করতে বলেন।

এ নিয়ে একপর্যায়ে স্বামী-স্ত্রী ঝগড়ায় লিপ্ত হয়। এ সময় নূর মোহাম্মদ বটি দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি জাকিরুল ইসলাম।