ছে। বাংলাদেশি শিল্পী শুনে আমাকে অনেক আপ্যায়ন করেছেন ভুটানের বাংলাদেশ হাইকমিশনার।আমাকে দাওয়াত করেছেন তাঁরা। তিনি আরো বলেন, আমি খুব গর্বিত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একজন আর্টিস্ট হিসেবে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে। হিন্দি ভাষায় আমার কোনো কষ্ট হয় না কাজ করতে। কারণ, বাংলা আর হিন্দি দুই ভাষায় সমান দক্ষতা নিয়ে কথা বলতে পারি। এ বছরের শেষের দিকে একদিনে ভারত ও ভুটানে চলচ্চিত্রটি মুক্তি পাবে। ভুটানের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি অনেকটাই নতুন। শুটিং এর অনুমতি নেওয়াটা খুব সহজ। ভুটানের প্রযোজকের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে। উনারা বাংলাদেশ-ভুটান যৌথ চলচ্চিত্র তৈরিতে খুব আগ্রহী। উল্লেখ্য, ২০০৯ সালে আবু সুফিয়ানের ‘বন্ধু মায়া লাগাইছে’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে আগমন সিলেটের ছেলে সাইফ খানের। প্রথম ছবিতে তাঁর নায়িকা ছিলেন নিপুণ। এরপর তাঁর অভিনীত ছবি মুক্তি পেয়েছে ‘এক জনমের কষ্টের প্রেম’ ও ‘পালাবার পথ নেই’। এছাড়া কলকাতার চলচ্চিত্র ‘আমিই টোটো’তে অভিনয় করেছেন তিনি। বর্তমানে মোহাম্মদ আসলাম পরিচালিত ‘সমাধান’ চলচ্চিত্রে কাজ করছেন। এ ছাড়া ‘বাঘিনী কন্যা’ চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাইফ খান।
