মুন্সীগঞ্জে কবর থেকে মরদেহ উত্তোলন
প্রকাশিত: ২২ জুলাই (সোমবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে
মুন্সীগঞ্জের সদর উপজেলার সিপাহীপাড়া কবরস্থান থেকে দাফনের ১০ মাস ৬ দিন পর মো. রুবলে নামের এক ব্যক্তির দেহাবশেষ উত্তোলন করা হয়েছে। মুন্সীগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রফিকুল ইসলামের তত্ত্বাবধানে নিহতের মায়ের উপস্থিতিতে রোববার দুপুরে লাশের দেহাবশেষ উত্তোলন হয়। মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৪ই সেপ্টেম্বর রাতে সদর উপজেলার সিপাহীপাড়া এলাকার মৃত হুমায়ুন তালুকদারের ছেলে মো. রুবেলের রহস্যজনক মৃত্যু ঘটে। পরদিন সকালে ময়নাতদন্ত ছাড়াই স্ত্রী ও বাড়ির লোকজন সিপাহীপাড়া কবরস্থানে রুবেলকে দাফন করে। এ ঘটনায় নিহতের মা রহিমা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে চলমান মামলায় পরবর্তীতে নিহতের স্ত্রী ফাহিমা, শাশুড়ি শ্যামলী ও শ্যালক এমরানকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তারা জেলা কারাগারে রয়েছে।