রিসেট

ঢাকা ডায়নামাইটসে আসছেন বিশ্বকাপজয়ী মরগান

প্রকাশিত: ২১ জুলাই (রবিবার), ২০১৯ Archive 2018Source: স্পোর্টস রিপোর্টার
আসন্ন বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগান। ঢাকা ডায়নাইমাইটসের প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম শনিবার নিশ্চিত করেছেন বিষয়টি। তিনি বলেন,  ‘সীমিত ওভারের ক্রিকেটে অসামান্য অভিজ্ঞতা বিবেচনায় আসন্ন বিপিএলের জন্য আমরা মরগানকে চুক্তিবদ্ধ করেছি। আশা করছি, তিনি পুরো মৌসুমেই খেলতে পারবেন।’

তবে মরগান ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক থাকবেন কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দলটির বর্তমান অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩২ বছর বয়সী মরগান এর আগে ২০১৪ সালে ঢাকা প্রিমিয়ার লীগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলেছিলেন। বিপিএলের সপ্তম আসর মুরু হবে চলতি বছরের ডিসেম্বরে প্রথম সপ্তাহে। প্রতিটি দল সরাসরি দু’জন বিদেশি খেলোয়াড়কে দলে নিতে পারবেন।