রিসেট

দুই মাসের জন্য...

প্রকাশিত: ৫ জুলাই (শুক্রবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা জনা এখন ঢাকায়। অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এ নায়িকা। তবে সম্প্রতি স্বামী-সন্তান নিয়ে দেশে ফিরেছেন। গতকাল জনা মানবজমিনকে বলেন, দুই মাসের জন্য ঢাকায় এসেছি। এরমধ্যে একটু দেশের বাইরে ঘুরতে যাবো। কাছাকাছি কোনো দেশে বেড়াতে যাওয়ার ইচ্ছে আছে। এরপর সেখান থেকে ফিরে আমার গ্রামের বাড়ি বাগেরহাট যাবো। কোরবানি ঈদ করে তারপর যুক্তরাষ্ট্রে যাবো। নতুন কাজ নিয়ে তেমন ভাবছি না। বলতে গেলে ছুটি কাটাতে দেশে এসেছি। এই তো। চলচ্চিত্র পরিচালক রেজা হাসমতের ‘হৃদয়ের বাঁশী’ ছবিতে প্রথম কাজ করেন নায়িকা জনা। ২০০২ সালে এ ছবিতে নায়ক শাকিল খানের বিপরীতে দর্শকরা তাকে দেখতে পান। এরপর ৪০টির বেশি ছবি মুক্তি পায় এ অভিনেত্রীর।