কুড়িগ্রামে র্যালি
প্রকাশিত: ৩০ জুন (রবিবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে
কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উদ্বুদ্ধকরণ শীর্ষক র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। তথ্য মন্ত্রণালয় ও ইউনিসেফের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের উদ্যোগে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্প অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ টাউন হলে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়। জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান আনছার আলী, পৌর মেয়র আবদুল জলিল প্রমুখ।