রিসেট

গাজীপুরে পথশিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৪ জুন (মঙ্গলবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
 ঈদ আনন্দ ভাগাভাগি করতে গাজীপুরে পথশিশুদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মেহেদী উৎসব। ঈদের নতুন জামা-কাপড় বিতরণ করা হয়েছে। মেহেদী লাগিয়ে এসব পথশিশুদের হাত রাঙিয়ে দেয়া হয়েছে।
গাজীপুর যুব রেডক্রিসেন্ট ইউনিট ও সামাজিক সংগঠন স্বপ্নীল-এর উদ্যোগে স্বেচ্ছাসেবী তরুণীরা দুই শতাধিক কিশোর-কিশোরীর হাতে আল্পনা তুলে মেহেদী লাগিয়ে দিয়েছে। মেহেদী লাগানোর পর তাদের হাতে ঈদের নতুন জামা তুলে দেয়া হয়েছে। জেলা শহরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে পথহারা শিশুদের আনন্দ আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বপ্নীল-এর সাধারণ সম্পাদক মাসুম  হোসেন চৌধুরী, রেডক্রিসেন্ট ইউনিটের নেতা আনিসুর রহমান বাদল।