রিসেট

‘মিশন এক্সট্রিম’-এর দুবাই মিশন সম্পন্ন

প্রকাশিত: ২২ মে (বুধবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
মধ্যপ্রাচ্যের অন্যতম আকর্ষণীয় শহর দুবাইয়ে ‘মিশন এক্সট্রিম’ সিনেমার বেশ কিছু দৃশ্যের শুটিং সম্পন্ন করে  দেশে ফিরেছে পুরো ইউনিট। দুবাইয়ের প্রায় ১৬টি মনোরম লোকেশনে পাঁচদিনব্যাপী (১৪-১৮ই মে) এই শুটিং কার্যক্রম চলে। সেখানে একটি গান এবং বেশ কিছু অ্যাকশন দৃশ্য শুটিং করা হয় বলে জানান ছবির যুগু  নির্মাতা সানী সানোয়ার এবং ফয়সাল আহমেদ। তারা জানান, আরিফিন শুভ, ঐশী, সাদিয়া নাবিলা, ফজলুর রহমান বাবুসহ আরও দু’জন জনপ্রিয় অভিনেতা শুটিং-এ অংশগ্রহণ করেন। এছাড়াও কয়েকজন প্রবাসী বাংলাদেশী এবং আরবীয় অভিনেতাকে দেখা যাবে সিনেমাটির দুবাইয়ের অংশে। দুবাইয়ের প্রচন্ড দাবদাহে মধ্যে মরুভূমির তপ্ত বালু উপর দু’দিনব্যাপী চলে একাধিক অ্যাকশন দৃশ্যের শুটিং। সানী সানোয়ার (কাহিনী, চিত্রনাট্য, সংলাপ এবং পরিচালনা) এবং ফয়সাল আহমেদ (পরিচালক) ছাড়াও দেশী-বিদেশী বেশ ক’জনের একটি টেকনিক্যাল টিম এই শুটিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। দুবাইয়ের কাজ শেষ হওয়ার মাধ্যমে সিনেমাটির প্রায় নব্বই শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। অচিরেই বাকি দশ শতাংশ শুটিংও সম্পন্ন হবে বলে জানা যায়। ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তাসকিন আহমেদ, শতাব্দী ওয়াদুদ, হাসান ইমাম, সুমিত সেন গুপ্ত, মাজনুন মিজান, মনোজ প্রামাণিক, সৈয়দ আরেফ, হায়দার আলী, সুদীপ, ইমরান সওদাগর, দীপু ইমাম প্রমূখ।