আয়ারল্যান্ড সফরে তাসকিন-ফরহাদ
প্রকাশিত: ২৮ এপ্রিল (রবিবার), ২০১৯ Archive 2018Source: স্পোর্টস রিপোর্টার
আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ দলে যুক্ত হলেন তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা। এবারের ঢাকা প্রিমিয়ার লীগে ব্যাট-বলে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন অলরাউন্ডার ফরহাদ রেজা। রাজশাহীর এই ক্রিকেটার ভালো করেছেন সবশেষ বিপিএলেও। অনেকে তাই আশা করেছিলেন এবারের বিশ্বকাপে দেখা যেতে পারে ফরহাদ রেজাকে। কিন্তু বিশ্বকাপ দূরের কথা তার নাম ছিল না আয়ারল্যান্ড সফরের বাংলাদেশ দলেও। অন্যদিকে ইনজুরির কারণে বিশ্বকাপ দলে রাখা হয়নি পেসার তাসকিন আহমেদকে। তা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে ক্রিকেট পাড়ায়। আর রোববার (আজ) আয়ারল্যান্ড সিরিজের জন্য এই দুই ক্রিকেটারের নাম ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান সংবাদমাধ্যমে তাসকিন-ফরহাদের আয়ারল্যান্ড সফরের ব্যাপারটি নিশ্চিত করেছেন। প্রধান কোচ স্টিভ রোডস এ দুই ক্রিকেটারকে আয়ারল্যান্ড সফরের দলে চেয়েছেন বলে জানিয়েছেন, আকরাম খান।