জার্মানি মাতাবেন আঁখি ও স্বপ্নীল
প্রকাশিত: ২৭ এপ্রিল (শনিবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর ও স্বপ্নীল সজীব জার্মানির উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। জার্মানিতে দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর আমন্ত্রণে বাংলা নববর্ষ উদ্যাপনের জন্য আয়োজিত বৈশাখী আড্ডায় গান পরিবেশন করবেন তারা। আগামী ২৭শে এপ্রিল জার্মানির ফ্রাঙ্কফুর্ট সালবাউ গ্যালাসে বর্ণাঢ্য এই আয়োজন অনুষ্ঠিত হবে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জার্মানিতে বাংলাদেশি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। আঁখি বলেন, খুব ভালো একটি আয়োজন। আশা করছি ভালোভাবে অনুষ্ঠানটি শেষ করে দেশে ফিরতে পারবো।