রিসেট

ব্রহ্মপুত্র নদে পুণ্যস্নানে নেমে তরুণের মৃত্যু

প্রকাশিত: ১৩ এপ্রিল (শনিবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
ময়মনসিংহ নগরী সংলগ্ন  ব্রহ্মপুত্র নদে পুণ্যস্নানে নামার পর সাঁতার না জানা এক তরুণের মৃত্যু হয়েছে। আজ সকাল ৮টার দিকে রাহুল সরকার (২০) নামে এই তরুণের মৃত্যু হয়। কোতোয়ালি থানার ওসি মাহমুদুল ইসলাম এ তথ্য নিশি।চত করেছেন। রাহুল জেলা শহরের বড় বাজার এলাকার আশিষ সরকারের ছেলে।


রাহুলের বন্ধুদের বরাতে ওসি মাহমুদুল বলেন, শহরের জুবলি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে পুণ্যস্নান করতে যান রাহুল ও তার দুই বন্ধু। এ সময় রাহুল গর্তে পড়ে গেলে সাঁতার না জানায় আর ওপরে উঠতে পারেন নি।  পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে তার লাশ উদ্ধার করেন বলে তিনি জানান।