রিসেট

এক মঞ্চে দুই নাটক

প্রকাশিত: ১১ এপ্রিল (বৃহস্পতিবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আসছে গাজী রাকায়েতের নির্দেশনায় দুই নাটক। নাটক দুটি হলো ‘নানা রঙের দিন’ ও ‘শরতের মেঘ’। রাশিয়ার নাট্যকার আন্তন পাভলোভিচ চেখভ রচিত ‘সোয়ান সং’ অবলম্বনে ‘নানা রঙের দিন’ এবং ‘দ্য বিয়ার’ অবলম্বনে ‘শরতের মেঘ’ শীর্ষক নাটক দুটির অনুবাদ করেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। ১৩ই এপ্রিল সন্ধ্যা ৭টায় এ নাটক দুটি একসঙ্গে মঞ্চস্থ করবে চারুনীড়ম থিয়েটার। ‘নানা রঙের দিন’ নাটকে নির্দেশনার বাইরে অভিনয়ও করবেন গাজী রাকায়েত।