রিসেট

আবরার ওভারব্রিজের কাজ শুরু

প্রকাশিত: ২১ মার্চ (বৃহস্পতিবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
প্রগতি সরণির সড়কে সুপ্রভাত বাসের চাপায় নিহত শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর নামে ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। বুধবার  আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরীর পক্ষে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সরজমিন দেখা গেছে পুরোদমে চলছে নির্মাণ কাজ। কাজের জন্য বন্ধ রাখা হয়েছে জোয়ার সাহারা বাজারের দিকে যাওয়ার সড়কটি। সেখানে ওভারব্রিজের পাইলিংয়ের কাজ চলছে।