মঙ্গলবার বিকালে কাতারের শিক্ষা সংস্কৃতি এবং পর্যটন নগরী
‘কাতারা’ সিনেমায় চলচ্চিত্রটির আনুষ্ঠানিক প্রিমিয়ার শোর উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ। বাংলাদেশ ফোরাম কাতারের সার্বিক ব্যবস্থাপনায় চারশত আসনের হল ভর্তি দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত প্রিমিয়ার শোতে অংশ নেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে কাতারের নাগরিক, কূটনৈতিক ও বিভিন্ন পর্যটকরা আয়নাবাজি দেখতে অংশ নেয়। এ সময় বাংলাদেশ ফোরাম কাতারের সভাপতি ইফতেখার আহমেদ জানান, সপ্তাহব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল পালন করছি আমরা। এর মধ্যে বাংলা চলচ্চিত্র ‘আয়নাবাজি’ ছিল একটি অংশ।দর্শকদের হৃদয়কাড়া এমন একটি সুস্থ ও ব্যতিক্রমী ছবি উপহার দেয়ার জন্য ছিল আমাদের ক্ষুদ্র প্রয়াস। উল্লেখ্য, কাতারায় ড্রামা থিয়েটারে ১৯ ও ২০শে মার্চ দুই দফায় দেখানো হয়েছে বাংলা চলচ্চিত্র ‘আয়নাবাজি’। এ ছবিতে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলাসহ অনেকেই অভিনয় করেছেন।
