রিসেট

শাহজাদপুরের দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

প্রকাশিত: ১০ মার্চ (রবিবার), ২০১৯ Archive 2018Source: সিরাজগঞ্জ প্রতিনিধি
ভোটারের উপস্থিতির চেয়ে কাস্টিং বেশি হওয়ায় সিরাজগঞ্জে শাহজাদপুরের দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আজ সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীফলতলা বালিকা উচ্চ বিদ্যালয় ও কৈজুরী মুহিবুর রহমান দাখিল মাদ্রাসা কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবুল হোসেন জানান, কৈজুরী মুহিবুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলাকালে একদল দূস্কৃতিকারি এসে কেন্দ্র দখল করে জালভোট দেয়, প্রিজাইডিং অফিসারের এমন অভিযোগের ভিত্তিতে ওই ভোটকেন্দ্রটি স্থগিত করা হয়।

অপরদিকে শ্রীফলতলা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতির তুলনায় ভোট কাস্টিং বেশি হওয়ায় কেন্দ্রটি স্থগিত করা হয়েছে।