রিসেট

এক ফ্রেমে

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
নির্মাতা দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তাসকিন রহমান। এরপর আরো বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। এদিকে নায়লা নাঈম মডেলিং ক্যারিয়ারে অল্প সময়ে নাম কামিয়েছেন। এই দু’জনকে নিয়ে নির্মাতা রেদওয়ানুর রহমান রিয়াদ গত মঙ্গলবার সন্ধ্যায় একটি বিজ্ঞাপনের কাজ শুরু করছেন। মিরপুরের কোক স্টুডিওতে এর দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। শুটিং স্পটে তাসকিন রহমান জানান, অন্যধরনের একটি কাজ করছি আমরা। একটি সেট বানিয়ে কাজটি করছেন নির্মাতা। নাইলা নাঈম বলেন, কাজটি নিয়ে শুধু বলতে চাই, দর্শক এমন ধরনের বিজ্ঞাপন এর আগে দেখেননি। নতুনত্ব পাবেন।


 নির্মাতা রিয়াদ জানান, তারা অ্যাডভাটাইজিং এবং র‌্যাপচার এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কাজটি করছেন তাসকিন ও নাইলা। জিসকা ফার্মাসিটিক্যালসের ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল পিউলির বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তারা। খুব ভালো পারফর্ম করছেন এই দুই তারকা। জিঙ্গেল ও সংলাপভিত্তিক এ বিজ্ঞাপনটি সিনেমাটিক স্টাইলে হচ্ছে। আশা করি, দর্শক তাসকিন ও নাইলা নাঈমের নতুন এ কাজটি পছন্দ করবেন।