রিসেট

ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ খুন

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি (রবিবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী খুন হয়েছেন। রোববার বিকালে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে তিনি খুন হন বলে পুলিশ জানিয়েছে। খবর পেয়ে রাতে নিউ মার্কেট থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ বিষয়ে নিউ মার্কেট থানার এসআই মাহফুজার রহমান জানান, আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এদিকে ঢাকা মেট্রপলিটন পুলিশের (ডিএমপির) রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার সাংবাদিকদের জানান, এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের বাসায় থাকতেন মাহফুজা চৌধুরী। সেখানেই খুন হয়েছেন তিনি। তার বাসার দুই গৃহকর্মী পালিয়েছে।