পরিচালক সমিতির নির্বাচনে আবার সভাপতি গুলজার, মহাসচিব খোকন
প্রকাশিত: ২৬ জানুয়ারি (শনিবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে গতবারের মত এবারও সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব পদে জয় পেয়েছেন বদিউল আলম খোকন। মোট ১৯টি পদের মধ্যে ১৪ টিতে জয় পেয়েছে গুলজার-খোকন প্যানেল, পাঁচটিতে বিজয়ী হয়েছে বাদল-বজলুর প্যানেলের সদস্যরা। সহ-সভাপতি হিসেবে মনতাজুর রহমান আকবর, উপ-মহাসচিব শাহীন সুমন, কোষাধ্যক্ষ হিসেবে মো: সালাহউদ্দিন, সাংগঠনিক সচিব কবিরুল ইসলাম রানা, আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব পদে মোস্তাফিজুর রহমান মানিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব পদে শাহীন কবির টুটুল, প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব হিসেবে আনোয়ার সিরাজী জয় পেয়েছে। আর নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন ছটকু আহমেদ, কমল সরকার, সোহানুর রহমান সোহান, মোস্তাফিজুর রহমান বাবু, এম এ আওয়াল, আবদুস সামাদ খোকন, সাঈদুর রহমান সাঈদ, নূর মোহাম্মদ মনি, আবুল খায়ের বুলবুল, ইলিয়াস ভূঁইয়া। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির এবারের নির্বাচনে নতুন নেতৃত্বের জন্য দুটি প্যানেলে লড়েছেন ৩৮ জন প্রার্থী। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহাসচিব পদে লড়ছেন পরিচালক সাফিউদ্দিন সাফি। কমিশন সূত্র জানায়, ৩৬২ ভোটের মধ্যে ভোট পড়েছে ৩১৯টি। কোনো রকম বিশৃঙ্খলা ছাড়া চমৎকার পরিবেশে সুষ্ঠুভাবে ভোট দিয়েছেন পরিচালকেরা। গতকাল দুপুরে এক ঘণ্টা মধ্যাহ্নভোজের বিরতি ছাড়া শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে এক ঘণ্টা বিরতির পর প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চুর নেতৃত্বে ভোট গণনা শুরু হয়।গতকাল সন্ধ্যা ছয়টার পর ভোট গণনা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন আবদুল লতিফ বাচ্চু। আর দুই সহকারী কমিশনার হিসেবে শফিকুর রহমান ও বি এইচ নিশানের নেতৃত্বে চলে ভোট গণনার কাজ।