রিসেট

রাজশাহীতে দুপক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহত

প্রকাশিত: ৩০ ডিসেম্বর (রবিবার), ২০১৮ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর মোহনপুরের পাকুড়িয়া হাইস্কুল কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষে মেরাজউদ্দিন (২২) নামে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৯ জন ভোটার।

আজ রোববার সকালে সহিংসতায় এ নিহতের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান বলেন, মোহনপুরে বিএনপির কর্মীরা আওয়ামী লীগের ওই কর্মীকে পিটিয়ে হত্যা করেছেন।

আহত ব্যক্তিদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তাঁরা সবাই বখতিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাচ্ছিলেন।