রিসেট

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ৩০ ডিসেম্বর (রবিবার), ২০১৮ Archive 2018Source: অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সকালে জেলা শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।এ ঘটনায় কেউ হতাহত না হলেও কেন্দ্রে উপস্থিত ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ককটেল বিস্ফোরণের ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন।