রিসেট

সড়ক দুর্ঘটনায় মনিরুল হক চৌধুরী আহত

প্রকাশিত: ৩০ মে (বুধবার), ২০১৮ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। ঢাকা থেকে গ্রামের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণে যাওয়ার পথে বুড়িচংয়ের নিমসার এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়ি। উল্টোদিক থেকে আসা একটি ট্রাক তাকে বহনকারী মাইক্রোবাসকে ধাক্কা দিলে তার গাড়িটি রাস্তায় ছিটকে পড়ে। এতে তার হাত ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা ট্রমা সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, তার নিজ এলাকায় একটি ইফতার মাহফিলে অংশ নিতে ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিলেন তিনি।