রিসেট

মির্জাগঞ্জে বিনামূল্যে কৃষকদের আউশ প্রণোদনা বিতরণ

প্রকাশিত: ১৩ এপ্রিল (সোমবার), ২০২০ Archive 2018Source: মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
করোনাভাইরাসের প্রভাব যাতে কৃষিতে না পড়ে এবং খাদ্য সংকট না দেখা দেয়  সে লক্ষ্যে  মির্জাগঞ্জ  কৃষি বিভাগ নিয়েছে বিভিন্ন উদ্যোগ। যথাযথ  সময়ে বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ শুরু করেছে  আউশ প্রণোদনা।

সোমবার সকালে  সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে আউশ প্রণোদনা হিসেবে সার, বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী ও উপজেলা  নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন  ।

জানা গেছে, আউশ প্রণোদনা হিসেবে উপজেলার ১হাজার  ৬শ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। প্রতি কৃষককে মাঝে ৫ কেজি উফশী ফলনশীল আউশ বীজ ,    ২০ কেজি ডিএপি  ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে  ।

 আউশ প্রণোদনা বিতরণকালে  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আরাফাত হোসেন বলেন, করোনার কারনে যাতে মির্জাগঞ্জ খাদ্য ঘাটতি দেখা না দেয় । এ বিষয়টি মাথায় রেখেই সারাদেশের মতো উপজেলা কৃষি বিভাগ থেকে কৃষি প্রণোদনা দেওয়া হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন - উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সানাউল মোর্শেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ  কাজী সাইফুদ্দিন ওলীদ, আমার বাড়ি আমার খাবার প্রকল্পের সমন্বয়ক মোঃ আল-আমিন হোসেন ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক খান প্রমূখ।