রিসেট

‘কাঁটা’ সিনেমায় অনিমেষ আইচ

প্রকাশিত: ১৩ জুলাই (শুক্রবার), ২০১৮ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
পরিচালক অনিমেষ আইচ নতুন একটি ছবিতে অভিনয় করছেন। ছবির নাম ‘কাঁটা’। নাটকে এর আগেও অভিনয় করেছেন এই নির্মাতা। অনিমেষ আইচ জানান, শুটিং এখনো চলছে। এটি নির্মাণ করছেন টোকন ঠাকুর। কবি ও নির্মাতা সাহিত্যিক শহীদুল জহিরের ছোট গল্প ‘কাঁটা’ অবলম্বনে সিনেমাটি পরিচালনা করছেন তিনি। এর বেশি কিছু জানাতে চাননি তিনি। জানা যায়, গত জুন মাস থেকে শুরু হয়েছে এ সিনেমার শুটিং। ‘কাঁটা’ সিনেমার অধিকাংশ অভিনয়শিল্পী নতুন। বিভিন্ন কর্মশালার মাধ্যমে চিত্রনাট্য, গল্প ও অভিনয় বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তাদের তৈরি করা হয়েছে। তবে নির্মাতা টোকন ঠাকুরের মোবাইল নম্বর বন্ধ পাবার কারণে এ সিনেমাটির কাজ কতটুকু এগিয়েছে বা কবে মুক্তি পাবে-এসব বিষয়ে এখনো কিছু জানা যায়নি।