ঝালকাঠিতে পুলিশ রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট শুরু
প্রকাশিত: ৮ আগস্ট (বুধবার), ২০১৮ Archive 2018Source: ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পুলিশ রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান। উদ্বোধনী ম্যাচ পটুয়াখালী জেলা পুলিশ দল ৩-০ গোলে ঝালকাঠি জেলা পুলিশ দলকে হারিয়েছে। বলিশাল বিভাগের ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা জেলা ও বরিশাল আর আর এফসহ ৭টি দল খেলায় অংশ নিয়েছে। ঝালকাঠি জেলা পুলিশ এ টুর্নামেন্টের আয়োজন করেন। অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) এমএম মাহমুদ হাসান, রাজাপুর কাঠালিয়ার সার্কেল মোজাম্মেল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, হাবিবুর রহমান হাবিল, জেলা পুলিশের নেতৃবৃন্দ এবং ক্রীড়া সংগঠকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।