সামিট পাওয়ারের দুই সহযোগী প্রতিষ্ঠানের আইএমএস সনদ লাভ
প্রকাশিত: ২৪ জুলাই (মঙ্গলবার), ২০১৮ Archive 2018Source:
রোববার পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের বৃহত্তম স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান সামিট পাওয়ারের দুই সহযোগী প্রতিষ্ঠান সামিট বরিশাল পাওয়ার লিমিটেড এবং সামিট নারায়ণগঞ্জ পাওয়ার ইউনিট ২ লিমিটেড ইনটিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম (IMS) সনদ লাভ করেছে। আইএমএস (IMS) সনদে রয়েছে পরিবেশ ব্যবস্থাপনা পদ্ধতি (EMS)-আইএসও ১৪০০১:২০১৫, গুণগত ব্যবস্থাপনা পদ্ধতি (QMS)-আইএসও ৯০০১:২০১৫ এবং পেশাগত স্বাস্থ্য ও উত্তম নিরাপত্তা ব্যবস্থাপনা পদ্ধতি (OHSAS)-ওএইচএসএএস ১৮০০১:২০০৭। এই সনদ অর্জন সামিটের অব্যাহত ব্যবসায়িক কার্যদক্ষতা এবং সর্বোত্তম ব্যবসায়িক অবস্থা ধরে রাখার প্রতিশ্রুতির একটি প্রমাণ। ব্যুরো ভেরিটাস বিশ্বের শীর্ষস্থানীয় সার্টিফিকেশন সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান যা এখন পর্যন্ত সামিট পাওয়ারের সকল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে পরিদর্শন করেছে এবং সনদ প্রদান করেছে। রাজধানীর স্পেন্ট্রা কনভেনশন সেন্টারে আজ এই সনদ প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সামিট পাওয়ার লিমিটেডের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার ও কোম্পানি সেক্রেটারি স্বপন কুমার পাল এসিএ, ব্যুরো ভেরিটাম (বাংলাদেশ) প্রা. লিমিটেডের হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট মুকুট কে বড়ুয়া, হেড অফ সার্টিফিকেশন মো. তৌফিকুল আরিফ প্রমুখ। বিজ্ঞপ্তি