রিসেট

জুমান সভাপতি, রুশ সম্পাদক

প্রকাশিত: ৫ জানুয়ারি (রবিবার), ২০২০ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
 এভিয়েশন ক্লাব অব বাংলাদেশের ২০১৯-২০২১ বর্ষের নির্বাচন সম্পন্ন হয়েছে । শনিবার অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছেন লায়ন মো. জুমান চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. রুশ খান। এছাড়া সিনিয়র সহ-সভাপতি, মো. জালাল উদ্দিন টিপু, সহ-সভাপতি শেখ শিউলি আক্তার ও মাহমুদুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন। নির্বাচনে যুগ্ম সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান দুলু, অর্থ সম্পাদক সাহাদাত হোসেন, জনসংযোগ সম্পাদক রায়হানুল আবেদীন খান ও সাংস্কৃতিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন, আনিসুর রহমান, তোফায়েল ইবনে সুলায়মান. মনসুর আলম পারভেজ,রাফিউজ্জামান, তারিকুল ইসলাম, সৈয়দ আসলাম উদ্দিন, শহীদুল হক বাপ্পী, ফাহিম হাসান, রাজিব হাসান, মামুনুর রশীদ, আজাদ বারাকাত, আব্দুর রহিম গাজী, ময়দুল আহসান বাবু,নুরুন্নাহার,আমিনা রশীদ খান ইমন ও এ কে এম তাইফুদ্দিন শিপন । এছাড়াও সদ্য সাবেক সভাপতি রিজেন্ট এয়ারওয়েজের পরিচালক (বিক্রয়) সোহাইল মজিদ কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।