রিসেট

নোয়াখালীতে ছাত্রদলের কর্মসূচিতে পুলিশের বাধা

প্রকাশিত: ৫ জানুয়ারি (রবিবার), ২০২০ Archive 2018Source: স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশের বিভিন্নস্থানে নেতাকর্মীদের বাধা ও হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। আজ রোববার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা ছাত্রদলের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সুজন, শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. ওয়াসিম, যুগ্ম আহবায়ক তারেক নূর।

এ সময় বিক্ষোভকারীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বাধা ও হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।