জাতীয় সংসদের হুইপ বিএনপির কেন্দ্রীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ ও সন্ত্রাসীর ঠিকানা নাটোরের বিএনপিতে হবে না। এদের ঠিকানা হবে নাটোর কেন্দ্রীয় কারাগার।
মঙ্গলবার সন্ধ্যায় নবাব সিরাজ -উদ- দৌলা সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার আমির ড. মীর নুরুল ইসলাম, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ এবং বিএনপি নেতা সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন সহ স্থানীয় নেতৃবৃন্দ। ইফতার ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন তাই করেন। যার অংশ হিসেবে নির্বাচনের পর জনগণের প্রত্যাশা পূরণে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। তিনি দাবি করেন, ফ্যামিলি কার্ড বিতরণ, মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তদের জন্য ভাতা চালু, খাল খনন কার্যক্রম শুরুসহ বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ ইতোমধ্যে বাস্তবায়ন হচ্ছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। যার মাধ্যমে তারা সার, বীজ, কৃষি উপকরণ, প্রণোদনা ও ঋণ সুবিধা পাবেন। নাটোরের প্রতিটি ঘরে কিছু দিনের মধ্যে গ্যাস সংযোগ পৌঁছে দেওয়া এবং বেকারত্ব দূরীকরণে নতুন শিল্পকারখানা স্থাপন করা হবে।
চাঁদাবাজ, দখলবাজের ঠিকানা বিএনপিতে হবে না :হুইপ দুলু
নাটোর প্রতিনিধি
বাংলারজমিন
২ মাস আগে
১৭ মার্চ (মঙ্গলবার), ২০২৬, ৯ঃ৪৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
