পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের সরকারি ছুটি আজ মঙ্গলবার শুরু হয়েছে। তবে ঈদের ছুটিতে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গতকাল সোমবার ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে যথারীতি নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।
