সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

বাংলাদেশের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে জনসেবার মান উন্নয়ন ও ডিজিটাল সুবিধা বাড়াতে ফ্রি ওয়াই-ফাই (ডরঋর) সেবা চালু করা হচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে সোমবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুর সফর শেষে রাতে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী এই সেবা চালু করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি জানান, সৈয়দপুর বিমানবন্দরে ওয়াই-ফাই কিউআর কোড স্ক্যান করে এই সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সালেহ শিবলি বলেন, সরকারের এই ইতিবাচক উদ্যোগের আওতায় দেশের সব বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ধাপে ধাপে ইন্টারনেট সুবিধা চালু করা হবে।

প্রেস সচিব বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রধানমন্ত্রী সারা দেশের গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে ‘বিনামূল্যে পাবলিক ইন্টারনেট’ চালু করছেন। এর আওতায় রেলওয়ে স্টেশন, বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে জনগণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। এরই মধ্যে কক্সবাজার ও রাজশাহী বিমানবন্দর এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কক্সবাজার রেলওয়ে স্টেশনে এই সেবা চালু করা হয়েছে। সালেহ শিবলি আরো জানান, এই সেবা চালুর ফলে জনগণ সহজেই ইন্টারনেট ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান, অনলাইন যোগাযোগ ও ভ্রমণসংক্রান্ত কাজ করতে পারবেন। সরকারের ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে দেশব্যাপী এই প্রযুক্তি সুবিধা বাড়ানো হচ্ছে।

Miah

২ মাস আগে

We need same service in dhaka airport and other national important places.

Kuddus Abedin

২ মাস আগে

একটি দেশের শীর্ষ নেতার দায়িত্ব বড় নীতি নির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা ও জাতীয় সমস্যার সমাধানে নেতৃত্ব দেওয়া। অথচ একটি ডোমেস্টিক এয়ারপোর্টে ফ্রি ওয়াই-ফাই চালুর মতো সাধারণ প্রশাসনিক কাজকে ব্যক্তিগত কৃতিত্ব হিসেবে প্রচার করা সত্যিই বিস্ময়কর ও হতাশাজনক।
আজকের পৃথিবীতে ফ্রি ওয়াই-ফাই প্রায় সব বিমানবন্দরেরই সাধারণ সেবা—এটা কোনো যুগান্তকারী অর্জন নয়।

মন্তব্য করুন