প্রথমবারের মতো সিরিজ খেলতে আসছে শ্রীলঙ্কার মেয়েরা

প্রথমবারের মতো সিরিজ খেলতে আসছে শ্রীলঙ্কার মেয়েরা

ফন্ট সাইজ:

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। গতকাল বিসিবি এই সফরের সূচি প্রকাশ করেছে। বাংলাদেশের মাটিতে এই প্রথম ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। সূচি অনুযায়ী, আগামী ১৭ই এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে শ্রীলঙ্কার নারী ক্রিকেট দল। সেদিনই রাজশাহীতে চলে যাবে তারা। ১৮ ও ১৯ই এপ্রিল অনুশীলনের পর ২০শে এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২২ ও ২৫শে এপ্রিল সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সব কটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে। ওয়ানডে সিরিজ শেষে ২৬শে এপ্রিল সিলেটের উদ্দেশে রওনা দেবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। পরের দিন অনুশীলন রয়েছে দলটির। ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ৩০ এপ্রিল ও ২রা মে সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। টি-টুয়েন্টি সিরিজের সব কটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। আগামী ৩ মে দেশে ফিরবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ২০১১ সালে সর্বশেষ নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলেছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। তার আগে ২০০৯ সালে মেয়েদের ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলেছে শ্রীলঙ্কান মেয়েরা। বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে হওয়া সিরিজটি জিতেছিল শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন