ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

ফন্ট সাইজ:

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১১ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ দল। এরই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো স্বাগতিকরা। এই সিরিজ দিয়েই প্রধান নির্বাচকের দায়িত্ব শেষ হলো গাজী আশরাফ হোসেন লিপুর। নিজের শেষ আন্তর্জাতিক সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে গিয়েছিলেন লিপু। পরে ক্রিকেটার কোচিং স্টাফ সদস্যদের থেকে বিদায় নিয়েছেন হাসিমুখেই। বাংলাদেশ ক্রিকেটে সুন্দরভাবে নিজের দায়িত্ব পালন শেষে এমন বিদায় খুব একটা দেখা যায় না। তবে সেই রীতি ভালোভাবেই শেষ করেছেন দেশের স্বীকৃত আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রথম এই অধিনায়ক। ক্রিকেটারদের উদ্দেশে উপদেশমূলক কথাও বলেছেন এদিন লিপু। আন্তর্জাতিক ক্রিকেটের দায়িত্ব শেষ হলেও চলতি মাসের কিছু ঘরোয়া কাজ করবেন তিনি, এরপর ৩১শে মার্চ ছাড়বেন আনুষ্ঠানিক দায়িত্ব। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে জাতীয় দলের প্রধান নির্বাচক হয়েছিলেন লিপু। নতুন করে আর চুক্তি নবায়ন করলেন না তিনি। এদিকে লিপুর মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই নতুন প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচক খুঁজছে বিসিবি। এ জন্য বিজ্ঞপ্তিও দিয়েছিল বোর্ড। গেল ১২ই মার্চ আবেদন করা ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ করা হয় বিসিবি’র পক্ষ হতে। জানা যাচ্ছে, প্রধান নির্বাচক হিসেবে এগিয়ে হাবিবুল বাশার সুমন। বলা যায় তিনিই হচ্ছেন নতুন প্রধান নির্বাচক। এদিকে সহকারী নির্বাচক হিসেবে এগিয়ে আছেন দুইজন। বিসিবি’র পছন্দের তালিকায় রয়েছেন তুষার ইমরান এবং নাঈম ইসলাম। তবে সূত্রে জানা যায়, নাঈম এগিয়ে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন