মাগুরার মহম্মদপুরে খাল খননের উদ্বোধন করেছেন সংস্কৃতি মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী। দেশব্যাপী নদী-নালা-খাল জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১১টায় উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী। মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়নের জন্য দেশব্যাপী খাল খনন করেছিলেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের খাল খননের উদ্যোগ নিয়েছেন। এদেশের খাল খনন করলে কৃষক বাঁচলে, দেশ বাঁচবে। আমাদের নির্বাচনের ইশতেহারে ছিল দেশব্যাপী খাল খনন। তাই সারা দেশে চল্লিশটি জেলায় একযোগে খাল খননের কাজ শুরু হচ্ছে। মন্ত্রী আরও বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব খাল খনন করা হবে। বর্তমান সরকার ক্ষমতায় এসেছে ব্যর্থ হওয়ার জন্য নয়। দেশের জনগণকে সঙ্গে নিয়ে বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করতে চায়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার জাহান সুজন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মুরাদ হোসেন, মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর জামান- মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা জেলা বিএনপি’র সদস্য মিথুন রায় চৌধুরী প্রমুখ। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মাগুরা জেলায় মোট দেড় শতাধিক খাল রয়েছে। তার মধ্যে চলতি জুন মাসের মধ্যে জেলার ১৬টি খাল ২১.৭ মিটার খনন করা হবে। এর মধ্যে নারায়াণপুরের খালটি ৯৫৫ মিটার খননদের মাধ্যমে আজ উদ্বোধন শুরু হলো।
মাগুরায় খাল খননের উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
মাগুরা প্রতিনিধি
১৭ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
