আশরাফ উদ্দিন বকুলকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির দাবি রায়পুরাবাসীর

আশরাফ উদ্দিন বকুলকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির দাবি রায়পুরাবাসীর

ফন্ট সাইজ:

নরসিংদী-৫ (রায়পুরা) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে সম্ভাব্য বর্ধিত মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন বিএনপি’র জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডসহ অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। তাদের দাবি, বকুল দীর্ঘদিন ধরে দলের জন্য আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি নির্লোভ, পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা। তাদের মতে, স্বাধীনতার পর প্রথম এ আসনে বড় ধরনের রক্তপাত বা সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। ফলে সম্ভাব্য বর্ধিত মন্ত্রিসভায় নবীন এমপিদের মধ্যে তিনি স্থান পেতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করছেন তারা।
নেতাকর্মীদের দাবি, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলে দুর্নীতি, অনিয়ম ও সন্ত্রাস দমনে কঠোর ও সাহসী ভূমিকা রাখতে পারবেন। এতে সরকারের নেতৃত্ব আরও শক্তিশালী হবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খোকন বলেন, আশরাফ উদ্দিন বকুল এমপি নির্বাচিত হওয়ার পরপরই জেলার মধ্যে প্রথম রায়পুরা পৌরসভাকে টোলমুক্ত ঘোষণা করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। অটোরিকশা, টেম্পু ও সিএনজি চালকসহ সাধারণ মানুষের কাছে তিনি একজন ন্যায়নিষ্ঠ ও আদর্শবান নেতা হিসেবে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। পাশাপাশি রায়পুরা প্রান্তশালা মেঘনা নদীর খেয়াঘাটে ইজারার নামে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করে সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরিয়ে এনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি মন্ত্রী হওয়ার যোগ্য।
আশরাফ উদ্দিন বকুলকে সম্ভাব্য বর্ধিত মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে যারা সমর্থন জানিয়েছেন তাদের মধ্যে রয়েছেন- জেলা বিএনপি’র সহ-সভাপতি ফাইজুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, যুগ্ম সম্পাদক এম এন জামান, সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, উপদেষ্টা হযরত আলী ভূঁইয়া, শিশু বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খোকন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক একেএম জাহাঙ্গীর আলম বাদল, সহ-কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, শিল্পপতি সিদ্দিকুর রহমান, রায়পুরা পৌর বিএনপি’র সভাপতি ইদ্রিছ আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জহিরুল ইসলাম আপেল প্রমুখ।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন