জামালপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। ভুক্তভোগী সিমু বেগম (৪০) জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি জানান, নান্দিনা পুরাতনপাড়া এলাকায় প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে তার জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ১৩ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে পরিবারসহ নিজেদের জমিতে বসতঘর নির্মাণের কাজ করার সময় প্রতিবেশী সাইদুর রহমান, শফিকুল ইসলামসহ আরও কয়েকজন ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে কাজে বাধা দেয়। প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে মারধর করে এবং শ্লীলতাহানি ঘটায়। এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম ও গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে। তার মা বাঁচাতে এগিয়ে আসলে তাকেও লোহার রড দিয়ে আঘাত করা হয়। এতে তার নাকে গুরুতর আহত হয়। তিনি আরও জানান, হামলাকারীরা সিমু বেগমের স্বামীকেও মারধর করেন। ঘটনার ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্তরা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন। পরে আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সিমু বেগমকে হাসপাতালে ভর্তি করেন এবং তার মেয়েকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা ঘর নির্মাণের জন্য রাখা বাঁশ, টিন, সিমেন্টের খুঁটি ও অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। ভুক্তভোগী সিমু বেগম ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
জামালপুরে জমি নিয়ে বিরোধে নারীকে মারধর, আহত ৩
জামালপুর সংবাদদাতা
১৭ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
