বৈচিত্র্যপূর্ণ লেখায় ঠাসা মানবজমিনের ঈদ সংখ্যা এখন বাজারে

বৈচিত্র্যপূর্ণ লেখায় ঠাসা মানবজমিনের ঈদ সংখ্যা এখন বাজারে

ফন্ট সাইজ:

ঈদ সংখ্যা। পত্রিকার ঈদ সংখ্যা নিয়ে ব্যাপক আগ্রহ সাহিত্যপ্রেমী পাঠকদের। আর লেখকরা তার সেরা লেখাটি তুলে রাখেন ঈদ সংখ্যার জন্য। আসলে পত্রিকার ঈদ সংখ্যা মানেই অন্যরকম এক বিনোদন। ঈদের ছুটিতে বই প্রেমীরা এই সংখ্যা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেন। কেউ কেউ একাধিক পত্রিকার ঈদ সংখ্যা সংগ্রহ করেন। পত্রিকাগুলোর মাঝেও থাকে এক ধরণের প্রতিযোগিতা। কে কার চেয়ে আকর্ষণীয় করতে পারে। দেশের আলোচিত ও সেরা লেখকদের লেখায় সমৃদ্ধ করতে পারে।
গল্প, উপন্যাস, বিনোদন, প্রবন্ধ, রম্য রচনা, কবিতা, ইতিহাস-ঐতিহ্য, রান্না-বান্না, ভ্রমণ কাহিনী , জানা-অজানা বিচিত্র সব লেখার সমাহার থাকে ঈদ সংখ্যায়। দৈনিক মানবজমিন বৈচিত্র্যপূর্ণ সব লেখায় এক মলাটে সাজিয়েছে এবারের ঈদ সংখ্যা। মানবজমিন ঈদ সংখ্যা এখন বাজারে। অন্যান্য বছরের মতো এবারও পাঠকমহলে সাড়া ফেলেছে মানবজমিন ঈদ সংখ্যা। দেশের স্বনামখ্যাত লেখকরা প্রাণ খুলে লিখেছেন। কারা লিখেছেন এবার মানবজমিন ঈদ সংখ্যায়?
দেশের খ্যাতনামা সব লেখকের মনকাড়া সব লেখার সমাহার রয়েছে এবারের ঈদ সংখ্যায়। এবারের ঈদ সংখ্যা সমৃদ্ধ হয়েছে লেখক হাসনাত আবদুল হাই, ড. বরেন চক্রবর্তী, হাসান হাফিজ, সোহরাব হাসান, মাহবুবা চৌধুরী, মোহিত কামাল, শাহাবুদ্দীন নাগরী, ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, আমীরুল ইসলাম, রেজানুর রহমান, আনজীর লিটন, মাহবুব রেজা, মাহমুদ হাফিজ, মনিজা রহমান, জসিম মল্লিক, ইফতেখারুল ইসলাম, কামরুল ইসলাম, আবুল বাশার, মিতালী হোসেন, আব্দুল্লাহ আল মোহন, এলিজা বিনতে এলাহী, পরিতোষ পালসহ আরও অনেকের লেখায়।


হান্নান খান

২ মাস আগে

কয়টি গল্প ও কয়টি উপন্যাস?

মন্তব্য করুন